তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শামসুজ্জোহা ও নাসিম ওসমানের কবর জিয়ারত দোয়া ও ফুলের শ্রদ্ধা জানান ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ. কম:
ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম শামসুজ্জোহা ও নাসিম ওসমানের কবর জিয়ারত দোয়া ও ফুলের শ্রদ্ধা জানান।
রবিবার (১০ মার্চ) বাদ আসর শহরের মাসদাইর কবরস্থানে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বাবা প্রয়াত একেএম শামসুজ্জোহা ও নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরপর মরহুমাদের রুহের আত্মার মাগফিরাত করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয। কবর জিয়ারতের আগে উপস্থিত সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় করেন নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম সেলিম, ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল, কাজী মাঈনউদ্দিন মেম্বার, বাতেন মেম্বার ,প্যানেল চেয়ারম্যান ৩ ও ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার উম্মে তাহেরা আখি, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফেরদৌস আরা আনা, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার নাজনিন আক্তার।

Related Articles

Back to top button