তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাসের উদ্যোগে দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ
খবর নারায়ণগঞ্জ.কম:
হিন্দু সম্প্রদায়ের মাঝে প্রতিবছর আনন্দের বার্তা নিয়ে আসে শারদীয় দুর্গোৎসব। এই উৎসবের আনন্দ থেকে যাতে কেউ বাদ না পরে সেলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাসের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর বিকালে পাগলাস্থ সিলভার হাউজিং লিমিটেডের অফিসে নারায়ণগঞ্জ সদর উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাস এ বস্ত্র বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলভার হাউজিং লিমিটেডের ডিরেক্টর দিপক কুমার দাস মনা, বিশিষ্ট ব্যবসায়ী শঙ্কর দাস, সিলভার হাউজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার গাউসুল আজম রানা, এ্যাডভাইজার বিমল চন্দ্র রায়, পাগল নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডা. অনিল দাস প্রমূখ।



