নবীজির দরবারে চেয়েছিলাম মানুষের যাতে সেবা করতে পারি তার উছিলায় পেরেছি- আইভী
খবর নারায়ণগঞ্জ.কম: কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল ১১টায় কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভী।
পুরস্কার বিতরনীয় পূর্বে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র ডা.সেলিনা হায়াত আইভী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আপনার পাকপাঞ্জাতনে বিশ্বাসী হবেন। তাদের উপর আলম করবেন কারন মহান সৃষ্টিকর্তা আমাদের নবী করিম(সা.) কে সব কিছুর মালিক বানিয়েছেন। আমরা আল্লার দরবারে চাব নবীজির উছিলা দিয়ে। আমি এ লেক বানানোর আগে নবীজির দরবারে আমার মামার মাধ্যমে চেয়ে ছিলাম মানুষের সেবা করব মহান আল্লাহ তার উছিলায় আমাকে এ শেখ রাসেল নগরপার্ক করতে সফল করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ নুরুজ্জামান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী নিজাম উদ্দিন মৃর্ধা, মোঃ খালিদ হাসান, মোঃ মনির হোসেন, আব্দুস সালাম খান, মাদ্রাসার সুপারেনটেন্ড মোঃ মাঈনুল হাসান, মোঃ ইমতিয়াজ আহমেদ। আলচোনা শেষে প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।