তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিসম্পাদকের পছন্দ
শেখ রাসেল এর জন্মবার্ষিকী উপলক্ষে পাগলা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
স্বাধীন বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহের ছোট ভাই শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাগলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ অক্টোবর সকালে পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহ আলম সোহাগ, মোঃ সাইফউদ্দিন সাহিন, দাতা সদস্য মোঃ রেজাউল করিম।
মঞ্চ, টিভি অভিনেতা ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, রওশন আরা বেগম, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ গোলজার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান,পরিমল মালাকার, সেলিম রেজা,সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সুবর্না আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শেখ রাসেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ আয়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় পাশাপাশি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।


