প্যানেল মেয়র বাবুর নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২দিন বাকী থাকলেও নির্বাচন নিতিমালা অনুযায়ী আগামী ৫ জানুয়ারী সকাল ৮ টায় প্রচার প্রচারনার শেষ সময় হওয়ায় ৪ জানুয়ারী শেষ প্রচারনায় নারায়ণগঞ্জ সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১২ টায় নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ সিটি করর্পারেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১আব্দুল করিম বাবুর নেতত্বে পূর্বের রেকর্ড ভেঙ্গে দেশরত্ন শেখ হাসিনার নারায়ণগঞ্জে আগমন উপলক্ষে তার জনসভায়
শামীম ওসমানের পক্ষে ছেলে এমআরকে রিয়নকে নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ কম্পিত করে তোলে হাজার হাজার নেতাকর্মী। রং বে রং এর শাড়ি পড়ে মাথায় ক্যাপ ও জাতীয় পতাকা হাতে নিয়ে হাজারো নারী-পুরুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা যোগ দিয়েছেন ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাই’য়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান।

