তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাংবা‌দিক জাহাঙ্গীরের স্ত্রীর প্রথম মৃত্যুবা‌র্ষিকী পা‌লিত

খবর নারায়ণগঞ্জ.কম:
জাতীয় সংবা‌দিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপ‌তি ও সি‌নিয়র সাংবা‌দিক জাহাঙ্গীর আলম জ‌নির স্ত্রী শিলা আক্তারের প্রথম মৃত্যুবা‌র্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও গনভো‌জ অনু‌ষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বাদ জুম্মা আল আ‌মিন নগর জামে মস‌জিদে কোরআন খতম ও মিলাদ মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। কবর বাসীদের উদ্দেশ্য করে বিশেষ মোনাজাত করেন আল আ‌মিন নগর জামে মস‌জিদের ইমাম ও খ‌তিব মাওলানা: মো: সাইদুর রহমান হাতেমী আল কাদেরী। এর পর সকলের জন গনভোজের আয়োজন করা হয়।
এ সময় মিলাদ ও দোয়া মাহ‌ফিলে অংশগ্রহন করেন, জাতীয় সংবা‌দিক সংস্থা কেন্দ্রীয় ক‌মি‌টির মহাস‌চিব ও অপরাধ রি‌র্পোট প‌ত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, জাতীয় সংবা‌দিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, সাংগঠ‌নিক সম্পাদক মশিউর রহমান, ম‌হিলা সম্পাদক সোনালী, কার্যকারী সদস্য-১ আ‌শিকুর রহমান সাজু, সাংবা‌দিক শ‌হিদুল্লাহ রাসের, সাংবা‌দিক জুয়েল, সাংবা‌দিক লিটন, আল-আ‌মিন নগর জা‌মে মস‌জি‌দের উপদেষ্টা মো: আলী হোসেন হাওলাদার, আব্দুর র‌শিদ সরদার, শুক্কুর মাহমুদ, ম‌নির হোসেন, রাজ্জাক শিকদার, সাগর সরকার ও এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ সহ সর্বস্থরের জনগন।

Related Articles

Back to top button