জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে রুপগঞ্জ উপজেলা বিএনপির মিছিল নিয়ে যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শুক্রবার (৪ আগষ্ট) সকাল ১০ টায় নগরীর খানপুর হাসপাতালের সামনে এ কর্মসূচী পালন করে।
এসময় রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বিক্ষোভ সমাবেশে যোগদান করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর টিটু, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বাচ্চু, আব্দুল মতিন চেয়ারম্যান, আব্দুল আজিজ মাষ্টার, এড. হেলাল উদ্দিন, হারুন-উর-রশিদ মিয়াজী, এড. আব্দুস সাত্তার, সালাউদ্দিন মোল্লা, আব্বাস উদ্দিন ভূইয়া, হাজ্বী মোঃ সেলিম, এড. আলম খান, শফিকুল ইসলাম ভূইয়া, মজিবুর রহমান মোল্লা, জাহাঙ্গীর আলম মোল্লা সহ প্রুমখ।
