জাতীয়ঢাকা বিভাগতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাবিভাগীয় সংবাদমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ঢাকায় সমাবেশে খোরশেদের নেতৃত্বে বিশাল মিছিল

প্রেসবিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ থেকে ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে হাজারো নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন খোরশেদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার রাত থেকে কার্যালয় এলাকায় অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে একদফা দাবির পক্ষে নানা শ্লোগান দেন তিনি ও তার অনুসারিরা। সকাল থেকে নারায়ণগঞ্জের আরো বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন তার সাথে। নেতাকর্মীদের নিয়ে জুমার নামাজ আদায় শেষে বিশাল মিছিল নিয়ে শো-ডাউন করে সমাবেশে যোগ দেন খোরশেদ। মিছিলে একদফার পক্ষে নানা ব্যানার ফেস্টুন দেখা গেছে নেতাকর্মীদের হাতে। মুখে ছিল সরকারের পদত্যাগের ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি। খোরশেদ জানান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাসমাবেশে আমাদের দাবি ছিল একটা একদফার দাবি। দ্রুত সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেয়ার দাবি জানাই আমরা। নয়তো পরবর্তী যেকোন কর্মসূচীর ডাক আসলে আমরা সেসব কর্মসূচী পালনে আরো সক্রিয় থাকব। এতে করে অবৈধ সরকার পরে পালাবার পথ খুঁজে পাবেনা।

Related Articles

Back to top button