তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

পুলিশের নামে লাখ টাকা চাঁদাবাজি 

সিদ্ধিরগঞ্জ প্রতিরিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি চলাচল করার জন্যে মাসিক মসোয়ারা দিতে হয় টাকলা মিঠু নামক এক ব্যক্তিকে। তার বিরুদ্ধে পুলিশের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা মাসোয়ারা উত্তোলনের অভিযোগ রয়েছে ।
জানা যায়, মিঠু দীর্ঘদিন যাবত প্রকাশ্যে টাকা উত্তোলন করলেও পুলিশ মিঠুকে রহস্যজনক কারণে কিছুই বলছে না এবং গ্রেফতার করছে না। তথ্য সুত্রে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ শতাধিক সিএনজি চলাচল করে। যার প্রতিটি সিএনজি থেকে মাসিক ২ হাজার টাকা করে মাসোয়ারা তোলা হয়। যার পরিমাণ দাঁড়ায় ১০ লক্ষ টাকায়। সিএনজিগুলোতে স্টিকার বসিয়ে পুলিশের নামে টাকা উত্তোলন করা হয়। কারণ বসত সিএনজি আটক করলেও মিঠু মোবাইলে যোগাযোগের মাধ্যমে ঐ কর্মকর্তাকে মাসিক মাসোয়ার দিবে বলে তাকে ম্যানেজ করে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ সাইলো রোড সংলগ্ন প্রবেশের মুখে একটি সিএনজি গ্যারেজ রয়েছে তার।অভিযোগ রয়েছে,  বিভিন্ন সময় নানান জায়গা থেকে চোরাই সিএনজি এনে তার গ্যারেজের চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মুছে ওই গাড়িটি বিভিন্ন থানা থেকে টেন্ডার হওয়া গাড়ির সাথে বিক্রি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সিএনজি ড্রাইভার বলেন, প্রতিমাসে মিঠুকে সিএনজি প্রতি ২ হাজার টাকা করে দেয়া হয়।
পুলিশকে ম্যানেজের কথা বলে প্রায় ৫ শত সিএনজি থেকে মাসে ১০ লক্ষ টাকা উঠান মিঠু। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ভাবে হয়রানি করা হয় তাদের।
এ বিষয়ে অভিযুক্ত মিঠুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে ফোন রিসিভ করেনি।

Related Articles

Back to top button