চাষাঢ়া ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ জন
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জে আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন ও বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিরাজুল ইসলাম নামে আরও একজন মারা যান।
সিরাজুল ইসলাম ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
এর আগে সোমবার (২৪ জুলাই) বেলা ১০টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শান্তনা মার্কেটের সামনে দুর্ঘটনার কবলে পড়ে ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫০) ও পথচারী শাহাবুদ্দিন শাবু (৪৫) মারা যান। শাহবুদ্দিন ফতুল্লার ইসদাইর এলাকায় ভাড়া থাকতেন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কাজ করতেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শাহাবুদ্দিন শাবু। তার মরদেহ আনন্দ পরিবহনের গাড়ির প্লেট কেটে বের করা হয়েছে। আর ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেনের মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে একটি পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের গাড়িটি শহরের চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে গেলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাস, একটি প্রাইভেট কার ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে আনন্দ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হন। আহত হন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ সাতজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়।
ফায়ার সার্ভিস ঢাকা সদর দফতরের উপপরিচালক আক্তারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিলেন। চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি কয়েকটি যাত্রীবাহী গাড়িকে চাপা দেয়।