তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বক্তাবলীর আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিব বেপরোয়া! আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিবুর রহমান হাবিব বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে।
এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
জানা যায়, আকবরনগর গ্রামের মিয়া চানের পুত্র চিহ্নিত মাদক সম্রাট হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে করে যুব /কিশোর সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবার গুলোতে নেমে আসছে অশান্তির ছায়া।
মাদকের টাকা সংগ্রহ করতে মাদক সেবীরা পরিবার-পরিজনদের মারধর করা সহ এলাকায় চুরি, ছিনতাই সহ নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
এতে করে সমাজে চরমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
লালমিয়ার চর এলাকায় চুরি, ছিনতাই সহ নানান অপকর্ম করে চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবের বিরুদ্ধে পুলিশের সোর্স পরিচয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ রয়েছে।
একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তার মাদক ব্যবসা চালিয়ে আসছে। এজন্য মাদক সম্রাট হাবিব যখন যে দল ক্ষমতায় আসে সে দলের নেতা কর্মীদের ম্যানেজ করে তার মাদক ব্যবসা অবলীলায় চালিয়ে আসছে।
কেউ প্রতিবাদ করলে তাকে নানান ভাবে শায়েস্তা করে থাকে বলে অভিযোগ রয়েছে।
উক্ত মাদকসম্রাট হাবিব ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনে র‍্যাব ও পুলিশের হস্তক্ষেপ করেন সচেতন এলাকাবাসী।

Related Articles

Back to top button