গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করলেন আইএবি নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ
খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র পদ প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, এসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, শহর শাখার সভাপতি, আব্দুস সোবহান, সেক্রেটারি, আব্দুর রহমান রোমান প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় তারা গাজীপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোটারদের কাছে গিয়ে হাতপাখায় ভোট দিতে উদ্বুদ্ধ করেন। হাতপাখায় ভোট দিতে আশ্বাসও প্রদান করেন অনেকে।


