তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চিরনিদ্রায় সাহিত হলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর মা 

ফতুল্লায় প্রতিনিধিঃ
চিরনিদ্রায় সাহিত্য হলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটুর মমতাময়ী মা। ৫ ই ডিসেম্বর সকাল ৭ টায় মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একই দিনে বিকেল ৫ টায় আসরের নামাজের শেষে নয়ামাটি ভাবিবাজার এলাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে নয়া মাটি কেন্দ্রীয় কবরস্থানে তাকে সাহিত্য করা হয়।
শহিদুল ইসলাম টিটুর মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির, ফতুল্লা থানা বিএনপি ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা শোক প্রকাশ ও  পরিবারের সদ্যদেন  প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য  অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম ফারুক খোকন,
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল  ইউসুফ খান টিপু, সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাকসুকুল ইসলাম রাজীব,  ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বাড়ি ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী, কোষাধক্ষ্য নজরুল ইসলাম মাতব্বর সহ আরো অনেকই।

Related Articles

Back to top button