জাতীয়তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের রায় কাউসার আহমাদ পলাশই সভাপতি
খবর নারায়ণগঞ্জ.কম:
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন(রেজিষ্ট্রেশন বি-১৬৬৫ –এর নির্বাচিত সভাপতি হিসেবে কাউসার আহম্মেদ পলাশই থাকছেন। তার নিকটতম প্রতিদন্ধি তালগাছ মার্কা তাজুল ইসলামের করা হাই কোর্ট এর রিট খারিজ হলে পলাশের সভাপতি হিসেবে কার্যক্রম চালাতে আর কোন বাধা থাকলো না।
জানা যায় নবনির্বাচিত সভাপতি পদের কার্যক্রম এর উপর তাজুল ইসলামের রিট অনুযায়ী হাইকোর্টের দেওয়া তিন মাসের স্থগিত আদেশের বিরুদ্ধে আলহাজ্ব কাউসার আহাম্মদ পলাশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করলে গত ৪ঠা এপ্রিল বুধবার উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনানী শেষে মাননীয় বিচারপতি হাইকোর্টের দেওয়া তিন মাসের স্থগিত আদেশ টি বাতিল করেন। আদেশ অনুযায়ি নবনির্বাচিত সভাপতির কার্যক্রম এর উপর আর কোনো ধরনের বিধি নিষেধ রইল না।
উল্লেখ্য- গত ২৭ শে জানুয়ারী ২০২৩ উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ভোট গননা শেষে ট্রাক মার্কা প্রার্থী আলহাজ্ব কাউসার আহাম্মদ পলাশ এগিয়ে থাকায় তাকে বিজয় ঘোষণা করার পূর্ব মুহূর্তে পরাজিত তালগাছ মার্কার প্রার্থী তাজুল ইসলাম হট্টগোল শুরু করে আত্মহত্যা করার হুমকি দিতে থাকে অতঃপর সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সম্মানিত সভাপতি জনাব শাজাহান খান (এমপি) -এর মধ্যস্ততায় সভাপতি বিজয়ী প্রার্থী কে পড়ে বিজয় ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয় সে মোতাবেক সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব লুৎফর রহমান সদস্য সচিব বেপুর মধ্যেস্থতায় উভয় প্রার্থীর সাথে আলোচনা সাপেক্ষে ১৫ ই ফেব্রুয়ারি শাজাহান খান এমপি -এর সংসদ ভবনের অফিস কার্যালয়ে পুনরায় ভোট গননা করার সিদ্ধান্ত হয়। সেখানে ভোট পুনরায় গণনার শেষে রেজাল্ট ঘোষণা করার আগে উভয় প্রার্থী ও তাদের দুইজন করে এজেন্ট হলফনামায় স্বাক্ষর করেন যে তাহারা যে কেহ হেরে গেলে কোনো ধরনের মামলায় মোকাদ্দমায় যাবেন না, যদি যায় তাহলে তাদের গত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক তাহার সাধারণ সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। গণনার পরে ট্রাক মার্কার কাউসার আহম্মেদ পলাশ ৮৪ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়। কিন্তু পরে হলফনামার শর্ত ভঙ্গ করে পরাজিত প্রার্থী তাজুল ইসলাম হাইকোর্টে যেয়ে নবনির্বাচিত বিজয় সভাপতির কার্যক্রম এর উপর একটি একতরফা রিট পিটিশন দাখিল করেন তার পরিপেক্ষিতে হাইকোর্ট একতরফা শুনানি শেষে সভাপতির কার্যক্রম এর উপর তিন মাসের স্থগিত আদেশ বিদ্যমান ছিলো।

