তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চাঁদাবাজী ও সন্ত্রাসবাদ নির্মুল এবং PR পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে – কেন্দ্রীয় সভাপতি

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আসন্ন ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজ ৪ জুলাই রোজ শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান এর সঞ্চালনায় জেলা শাখা কার্যালয়ে সকাল ৮ ঘটিকায় জেলা সভাপতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ” প্রস্তুতি সভা ” অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান মুজাহিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মুহতারাম সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের পরে বাংলার মানুষ যে স্বপ্নীল বাংলাদেশ দেখতে চেয়েছিল এবং আশায় বুক বেঁধেছিলো তার বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। গত ১৬ বছরের সেই চিরচেনা রূপ আজ একটি দলের কর্মীদের দ্বারা বাস্তবায়িত হচ্ছে।
মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করতে গিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অনেক ভাই আজ সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হচ্ছে।
অতএব এই অপরাজনীতিকে দমন করার জন্য চাই PR পদ্ধতির নির্বাচন। নতুনভাবে স্বৈরাচার হবার স্বপ্ন ধুলিৎসাত হবে ভেবে একটি দল PR পদ্ধতির বিরোধিতা করলেও বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই নতুন নির্বাচন পদ্ধতির ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে। তাই চাঁদাবাজী ও সন্ত্রাসবাদ নির্মুল এবং PR পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গত ২৮ জুনের মহাসমাবেশ দেখে কতিপয় দলের গাত্রদাহ শুরু হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এদেশের যুবকদের নিয়ে সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারে পরিপূর্ণ একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বিগত বছরগুলিতে ক্ষমতায় থেকে রাষ্ট্রের সম্পদ দুর্নীতি ও লুটপাট করা দলের হাতে এই দেশের জনগণ পুনরায় আর তুলে দিবে না ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলা শাখা ও এর আওতাধীন থানা শাখার দায়িত্বশীলগণ।

Related Articles

Back to top button