জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুর সীমান্তে বর্ডার হাট স্থাপনের জন‍্য ভারত বাংলাদেশের যৌথসভা

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীর জিরো পয়েন্টে ভারত-বাংলাদেশের যৌথ ব্যবসা বাণিজ্য পরিচালনার লক্ষে প্রস্তাবিত বর্ডার হাটের স্থান পরিদর্শন করে বৈঠক করেছেন ভারত-বাংলাদেশের সংশ্লিষ্ট প্রশাসন।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তারা উপজেলার আন্ধারু পাড়া খলচান্দা গ্রামের জিরো পয়েন্ট সীমান্ত পিলার ১১২ (টু-এস) ও ১১১২ (থ্রি-এস) এলাকা
পরিদর্শন শেষে উভয় দেশের মন্ত্রণালয়ের মাধ‍্যমে বর্ডার হাট স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানাগেছে।
এসময় বাংলাদেশের পক্ষে জেলা প্রশাসক সাহেলা আক্তার, সহকারী জেলা প্রশাসক মাহমুদুল হক, সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান, ভ‍্যাট ও কাস্টমস কর্মকর্তা এএফএম কাফি, নালিতাবাড়ীর ইউএনও খৃষ্টফার হিমেল রিসিল, ময়মনসিংহ ৩৯ বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দিন, সহকারী
কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাও: জামাল উদ্দিন এবং ভারতের পক্ষে তুরা জেলার ডেপুটি কমিশনার শ্রী জগদীশ চিলানী, বিএসএফের কমান্ডেন্ট শ্রী অজয় কুমার তিওয়ারী, তুরা জেলার সহকারী ডেপুটি কমিশনার (রেভিনিউ) শ্রী মোমিন, সহকারী কমিশনার শ্রী সুমিত কুমার, সহকারী পুলিশ সুপার শ্রী সুচিং, রেভিনিউ ব্রাঞ্চ কর্মকর্তা শ্রী ডামসেং সাংমা সহ দুই দেশের অন‍্যান‍্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সাহেলা আক্তার জানান,
বর্ডার হাট বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের আলোচনা ফলপ্রসু হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

Related Articles

Back to top button