তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফতুল্লা থানা শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মার্চ) বিকেলে আলীগঞ্জ লেবার হলে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেলের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মো রফিকুল ইসলাম রাহাত, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহ-সভাপতি মোঃ অহিদুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো আব্দুল জব্বার, প্রচার সম্পাদক লিটন শিকদার, ক্রীড়া সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সদস্য মোঃ আব্দুল মান্নান,কাজী সালাহউদ্দিন, বাংলাদেশ ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাষ্টার, দাপা ইদ্রাকপুর ট্রাক চালক ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, সাধারণ সম্পাদক জাকির হোসেন মেম্বার, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান সহ শ্রমিক নেতা পলাশের হাতেগড়া বিভিন্ন বেসিক ইউনিয়ন এর নেতাকর্মী।

