বঙ্গবন্ধুর জন্মদিনে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া
খবর নারায়ণগঞ্জ.কম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, মিলাদ, দোয়া ও কেক কাটা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্ট নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধা, জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করা হয়। একইসাথে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য, সাবেক তুখোড় ছাত্রনেতা, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা কায়কোবাদ রুবেল ও শফিকুল ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এড. আসাদুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।
আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদুল হাসান দুলাল, জুয়েল রানা, রাসেল, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা গার্নেল সহ জেলা ও মহানগেরর আওতাধীন প্রতিটি ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

