তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসাহিত্য ও সংস্কৃতি

যুগান্তরের পাঠক সংগঠক স্বজন সমাবেশের সেরা সংগঠক জাহাঙ্গীর ডালিম

খবর নারায়ণগঞ্জ. কম:

যুগান্তরের পাঠক সংগঠক স্বজন সমাবেশের ২ যুগ সহযোদ্ধা হিসেবে বার্ষিক মূল্যায়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি সেরা স্বজন-সেরা সংগঠক জাহাঙ্গীর ডালিম

সভাপতি, নারায়ণগঞ্জ। এক অনাম্বড় অনুষ্ঠানের মাধ্যমে যুগান্তর স্বজনস মাবেশে ২ যুগ পুর্তিতে সারা বাংলাদেশের ৬৪ জেলা থেকে ১০ জনকে সেরা স্বজন সম্মাননা প্রদান করা হয়।

গত ৪ ফেব্রুয়ারী স্বজন সমাবেশে ২ যুগ প্রতিষ্ঠা বার্ষিকীতে যুগান্তর পত্রিকা কার্যালয়ে হলরুমে পুরষ্কার প্রদান করা হয়। যুগান্তর পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম নিজ উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগান্তরের উপ সম্পাদক এহসানুল হক বাবু, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান, প্রধান প্রতিবেদক মাসুদ করিম, বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ, মফস্বল সম্পাদক নাঈমুল করিম নাঈম, ফিচার ইনচার্জ সেলিম কামাল, স্বজনের উপদেষ্টা হিমেল চৌধুরী, স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক সাইফ আহম্মেদ এবং যুগান্তরের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবুল খায়ের চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে ৫টি শাখা ও সেরা স্বজনদের ক্রেষ্ট ও সার্টিফিকেট দেওয়া হয়, যারা সেরা স্বজন মনোনীত হন জাহাঙ্গীর ডালিম, এমদাদুল হক, সেলিম আল-রাজ, সায়কা বানু, মহিউদ্দিন জিকু, আসাদুজ্জামান, মেহেদী হাসান,
মিরাজুল ইসলাম রাসেল, নাফিজুল ইসলাম তন্ময়, সুমন রায়।

Related Articles

Back to top button