তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক লিংকনের পিতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে দাফন
খবর নারায়ণগঞ্জ. কম :
সাংবাদিক সৈয়দ রিফাত আল রহমান লিংকনের পিতা মহানগর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান আর নেই।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর আল্লামা ইকবাল রোড এলাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বিকেলে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমানের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এবং রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সোনারগাঁ উপজেলার সম্মান্দী ইউনিয়নের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


