তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শাহিন-আনোয়ার প্যানেলের মনোনয়নপত্র জমা

খবর নারায়ণগঞ্জ.কম: আবারো জাকজমকপূর্ণভা‌বে অনু‌ষ্ঠিত হ‌তে যাচ্ছে নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যকরি নির্বাচন।

রবিবার (১৫ জানুয়ারি) বিকাল সা‌ড়ে ৪টায় বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এড.আহসান হাবীব শাহীন ও আনোয়ার প্রধান প্যানেলের মনোনয়নপত্র নির্বাচন কমিশনার অতিরিক্ত পিপি আ: রহিম ও জিপি এড. মেরিনা বেগমের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আ‌গে ১৭টি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

প্রার্থীরা হ‌লেন , সভাপতি প্রার্থী এড. আহসান হাবীব শাহিন , সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. সুমন মিয়া, সহ-সভাপতি প্রার্থী এড. জুবের আলম জীবন, সাধারণ সম্পাদক প্রার্থী এড. এইচ এম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এড. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ প্রার্থী এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, আপ্যায়ণ সম্পাদক প্রার্থী এড. আসমা হেলেন বিথী, লাইব্রেরীয়ান সম্পাদক প্রার্থী এড. মো.রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক প্রার্থী এড. রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক প্রার্থী এড. গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য এড. ফাতেমা খাতুন, এড. আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. আদনান মোল্লা, এড. সাজিয়া আক্তার।

প্রসঙ্গত, ১৬ জানুুয়ারী প্রার্থীতা যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৭ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারীর মধ্যে প্রার্থীতা প্রত্যাহার এবং ১৯ জানুয়ারী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।আগামী ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।

Related Articles

Back to top button