মেয়র আইভী বাংলা একাডেমির ফেলোশিপ পজেটিভ রাজনীতির স্বিকৃতি
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বাংলা একাডেমীর সম্মান সূচক ফেলোশিপ পাওয়ায় নারায়ণগঞ্জের বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে। নারায়ণগঞ্জবাসি মনে করছেন এটি তার সন্ত্রাস বিরোধী অবস্থান ও তার কাজের স্বিকৃতি।
বুধবার দুপুরে বাংলা একাডেমী থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর ফেলোশিপ পাওয়ার খবরটি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২২’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফেলোশিপ প্রাপ্তরা হচ্ছেন, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক (শিক্ষা), অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান (বিজ্ঞান), অধ্যাপক ড. মো. জাকির হোসেন (চিকিৎসা), নাসির আলী মামুন (আলোকচিত্রশিল্প), হামিদুজ্জামান খান (ভাস্কর্য/চিত্রকলা) , জয়ন্ত চট্টোপাধ্যায় (সংস্কৃতি), ডা. সেলিনা হায়াৎ আইভী (সমাজসেবা)।
ফেলোশিপ পাওয়াদের মধ্যে একমাত্র মেয়র আইভী রাজনীতিবিদ। এ ফেলোশিপ পাওয়ায় মেয়রকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শাহীন মাহমুদ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে মেয়রের যে ভূমিকা এটি নারায়ণগঞ্জবাসির জন্য আশির্বাদ স্বরুপ। নারায়ণগঞ্জবাসি যখন একটি সন্ত্রাসী গোষ্টির কাছে জিম্মি হয়ে গিয়েছিলো তখন মেয়র এর প্রতিবাদ শুরু করেন। তাকে কেন্দ্র করে একটি প্রতিবাদী বলয় গড়ে ওঠে। যে কারনে ঐ সন্ত্রাসী গোষ্ঠিটির আগের মতো শক্তি নেই। তারা এখন যা ইচ্ছা তা করতে পারেনা। সন্ত্রাস বিরোধী হিসেবে সারা দেশে তিনি একটি মডেল। আমি মনে করি মেয়র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে সন্ত্রাসের বিরুদ্ধে যে অবস্থান নিয়ে আছেন, সন্ত্রাসী বাহিনী ছাড়াও যে রাজনীতি করা যায়, মানুষের সেবা করা যায়, সেই যে উদাহরন তৈরী করেছেন, সে পজেটিভ রাজনীতি, পজিটিভ অবস্থানের স্বিকৃতি বাংলা একাডেমির এই ফেলোশিপ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তারেক বাবু বলেন, মেয়র নারায়ণগঞ্জের বেদখল হয়ে যাওয়া খালগুলি উদ্ধার ও সংস্কার করে বনানয়ন করেছেন, খালের পাশে বনায়ন করে মনোরম পরিবেশ তৈরী করেছেন। নদী তীরে ঘাট তৈরী করেছেন। ঘাটগুলিকে বেড়ানোর জায়গায় পরিণত করেছেন। বিভিন্ন স্থানে নতুন রাস্তা তৈরী করে সেখানে ছোট ছোট পার্ক তৈরী করেছেন। মাঠ সংরক্ষন করেছেন। ছাঁদ বাগান তৈরী করছেন। প্রভাবশালীদেরসহ নানা ধরনের বাধা এসেছে কিন্তু পরিবেশ সংরক্ষনে তিনি আপোষ করেননি। আমার মনে হয় বাংলা একাডেমীর এ ফেলোশিপ তার সে ভূমিকার স্বিকৃতি।
বিশিষ্ট ও ছান্দসিক মুজিবুল হক কবির বলেন, অনলাইনে নিউজটি দেখেই আমার খুব ভালো লেগেছে। এ ধরনের ফেলোশিপ সাধারনত লেখক, কবিসহ সৃষ্টিশীল মানুষেরা পায়। আমার মনে হয়েছে ডাঃ আইভী একজন রাজনীতিবিদ হলেও তার কাজ সৃষ্টিশীল মানুষদের মতোই। গতানুগতিক রাজনীতির ধারায় তিনি চলেন না। তিনি তার কাজ দিয়ে সমাজের সেবা করে যাচ্ছেন। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা তার ছোঁয়ায় একদম বদলে গেছে। এজন্যই তিনি এত জনপ্রিয়। বাংলা একাডেমী উপযুক্ত ব্যাক্তিকে সম্মানিত করেছে। সারা বাংলাদেশের আর কোনো মেয়র বা চেয়ারম্যান এ ধরনের স্বিকৃতি বাংলা একাডেমীর ইতিহাসে কখনো পেয়েছে বলে আমার জানা নেই।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সহ-সভাপতি ডাঃ নিজাম আলী বলেন, মেয়র আইভীর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিনামুল্যে বা স্বল্পমুল্যের উন্নত স্বাস্থ সেবাকে নাগরিকদের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে। তিনটি এলাকায় তিনটি নগর স্বাস্থ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আরো নগর স্বাস্থ কেন্দ্র করার পরিকল্পনা করা হয়েছে। করোনার টিকা দেয়ার ক্ষেত্রে সবচয়ে সফল সিটি কর্পোরেশনের একটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আমি মনে করে বাংলা একাডেমীর ফেলোশিপ দরিদ্র জনগোষ্ঠির জন্য তার এ চিকিৎসা সেবা বিস্তৃত করার চেষ্টার স্বিকৃতি।
আগামী ২৩শে ডিসেম্বর ২০২২ শুক্রবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায়
আনুষ্ঠানিকভাবে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২’ প্রদান করা হবে।
