
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহেমদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোঃ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুর ইসলাম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান সহ হাসপাতালে কর্মরত চিকিৎসকবৃন্দ। উল্লেখ্য, শ্রীবরদী উপজেলায় ৩০ হাজার ৯১২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।


