জাতীয়ঢাকা বিভাগতাজা খবরবিভাগীয় সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পলাশ 

খবর নারায়ণগঞ্জ. কম:

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স রেজি নং বি- ২০১১ এর ত্রিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কাউসার আহমাদ পলাশ।

শনিবার ১৮ ডিসেম্বর বিকেলে বি এম এ অডিটরিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি কাউসার আহমাদ পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমাদ পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভুইয়া এমপি,ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সদস্য, ২০ নং ওয়ার্ড কমিশনার ফরিদ উদ্দিন আহমেদ রতন,আই বি সি র  সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল আলম রাজু।
বক্তব্য রাখেন সংগঠনের  সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম,সেভ দ্যা রোড কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জেড এম কামরুল আনাম,শাহাদাৎ হোসেন সেন্টু সহ কেন্দ্রীয় ও  বিভিন্ন জেলার শাখার নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button