তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দেশে সুষ্ঠু নির্বাচন করতে হবে এজন্য দরকার একটি নিরপেক্ষ সরকার – এড. সাখাওয়াত 

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে এবং বিএনপি নেতা মকবুল ইসলাম সহ ১১ জন নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর মিশন পাড়াস্থ হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে এ কর্মসূচী পালন করে মহানগর বিএনপি।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় তিনি বলেন, বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচারের কারনে ডলার সংকট দেখা দিয়েছে। আজকে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এর কারন হলো এ দেশের সরকারের মন্ত্রী এমপিদের দূর্ণীতি। আজকে দেশের মানুষের যে দুর্দশা এর জন্য দায়ী হলো সরকার ও দেশের মন্ত্রী এমপিরা। আজকে জনগণের দৃষ্ট অন্যদিকে প্রবাহিত করার জন্য বিরোধী দলের উপর তারা স্টিম রোলার চালিয়েছে। মিটিং মিছিল করার যে সাংবিধানিক অধিকার সেটা তারা খর্ব করেছে। ১০ তারিখ যে মহাসমাবেশ ছিলো সেটা এই সরকার পল্টন ময়দানে করতে দেয়নি তার একটি কারন হলো যদি নির্বিঘ্নে এ সমাবেশ করতে পারে তাহলে সারা ঢাকা লোকে লোকারন্য হয়ে যাবে। আমাদের সমাবেশের মাত্র কয়েকঘন্টা আগে তারা সমাবেশ করার অনুমতি দিয়েছে। দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ অজস্র নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং নারায়ণগঞ্জে শতাধিক নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। আমরা এ সভা থেকে সকল নেতাকর্মীদের মুক্তি দাবী করছি। সরকার চেয়েছিলো তারা আমাদের সমাবেশ করতে দিবেনা কিন্তু আমরা সমাবেশ করেছি, সমাবেশে লক্ষ লক্ষ লোক সমবেত হয়েছে। সেদিন সারা ঢাকা শহর অচল হয়ে গিয়েছিলো।
তিনি আরও বলেন, আজকে সরকারের যে চরম দূর্ণীতির কারনে এ দেশের দূর্ভিক্ষের অবস্থা সে অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হবে, এ দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, দেশে সুষ্ঠু নির্বাচন করতে হবে এজন্য দরকার একটি নিরপেক্ষ সরকার। এ নিরপেক্ষ সরকারের দাবী বর্তমান সরকার মেনে নিবেনা। এ সরকারকে নিরপেক্ষ সরকারের দাবী মানতে বাধ্য করতে হবে। জনগণকে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যাতে এ সরকার একটি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দেয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন, মাসুদুর রহমান, সদস্য ডাঃ মুজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর যুব দলের আহ্বায়ক মন্তাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব নাজমুল আলম সজল, মঈনুল হক বাবু, রকিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button