তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
জানে আলম বিপ্লবের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২দিন বাকী থাকলেও নির্বাচন নিতিমালা অনুযায়ী আগামী ৫ জানুয়ারী সকাল ৮ টায় প্রচার প্রচারনার শেষ সময় হওয়ায় ৪ জানুয়ারী শেষ প্রচারনায় নারায়ণগঞ্জ সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১২ টায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের নেতৃত্বে পূর্বের রেকর্ড ভেঙ্গে হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগদেন। এর আগে তল্লা এলাকা থেকে বিপ্লবের ডাকে কয়েক হাজার মহিলা কর্মী ঝরো হয় তল্লা মাঠে। এর পর সেখান থেকে মিছিলটি বের হলে জনসমুদ্রে পরিনত হয় মিছিলটি।


