জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্বিরআত প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কৃত করবেন সেলিম ওসমান
প্রেসবিজ্ঞপ্তি:
জলকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড ক্বিরআত প্রতিযোগীতা-২০২৩ এর চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার ৫মে বিকেল ৪টায় বন্দর নবীগঞ্জ ঈদগাহ প্রাঙ্গনে উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের পৃষ্ঠ পোষকতায় উক্ত প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল।
উক্ত প্রতিযোগীতায় বাছাই পর্বে বন্দর উপজেলার ২৪টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪জন শিক্ষার্থী প্রতিযোগীতার বাছাই অংশ গ্রহন করে। বাছাই পর্ব শেষে মোট ১০জন প্রতিযোগী চুড়ান্ত পর্বে উন্নীত হয়। চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার করেছেন নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হাফেজ শিক্ষার্থী তারেক মিয়াজী। এছাড়াও আমিরাবাদ মারকাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু সুফিয়ান দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাজপুর দারুসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী রিয়ান।
নবীগঞ্জ আলিয়া মাদ্রসার আয়োজনে ও এমপি সেলিম ওসমানের পৃষ্ঠপোষকতায় উক্ত ক্বিরআত প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন্দর উপজেলার চেয়ারম্যান এম.এ রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা কুদরত-এ-খোদা, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানা উল্লাহ সানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নবীগঞ্জ আলিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন।
এছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ১৭টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দরা উপস্থিত থাকবেন।

