তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন বাদল

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল বক্তব্যে বলেন, আওয়ামী সরকার ১৫ বৎসর যাবৎ ক্ষমতায় আছে বলে,দেশের জনগন শান্তিতে বসবাস করতে পারে। এখন দেশের প্রতিটি সেক্টর উন্নয়ন হচ্ছে, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি এটা মেনে নিতে পারছেনা, তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে করে যাচ্ছে, বিএনপি জামাত তারা ১০ তারিখে নিয়ে মানুষ মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, আপনাদেরকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে, তাদেরকে দাঁত ভাঙ্গার জবাব দিতে হবে। আপনাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ধরে রাখতে হলে, আগামী সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। সোনারগাঁ জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও  আলোচনা সভায় তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের এর সাধারণ সম্পাদক পদে এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল পুনরায় নির্বাচিত করায়, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা, জানিয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
রবিবার (২৭ নভেম্বর)  বিকালে জামপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভূইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।
জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খাঁন আবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা দেওয়ান মোস্তাফিজ রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,  মোঃ গোলজার হোসেন, জসিম উদ্দিন, বাচ্চু,    সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন মঞ্জু, আবু হোসেন চৌধুরী লিপন, মিয়া আব্দুল বাতেন, কাজী মাইনুদ্দিন,দেওয়ান কামাল, মাহাবুব পারভেজ, আবু হানিফ ভূইয়া, নাজমুল হক, শরীর সরকার, জাকির হোসেন জাকু, মোমেন মিয়া, আমির হোসেন, আবু হানিফ মোল্লা, মোক্তার হোসেন, সানাউল্লাহ মেম্বার, কামরুল ইসলাম মেম্বার সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button