কাশীপুরের যুব সমাবেশে ‘শাহীন আলম ফাউন্ডেশন’ এর যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুর্বণ জয়ন্তী উৎসব ও জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বাবু চন্দন শীলকে সংবর্ধণা উপলক্ষে যুব সমাবেশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে ফতুল্লা থানাধীন কাশীপুর দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাশীপুর ইউনিয়ন যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল ও প্রধান বক্তা হিসেবে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে যুবলীগের এ যুব সমাবেশকে কেন্দ্র করে বিশাল শোডাউন করেছে শাহীন আলম ফাউন্ডেশন সংগঠনের নেতাকর্মীরা। ‘শাহীন আলম ফাউন্ডেশন’ এর প্রায় শত শত নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। মিছিলে উপস্থিত ছিলেন, হাজী সৈয়দ মোঃ সেলিম, জহিরুল ইসলাম, শরীফুল ইসলাম, সোহেল মাহমুদ প্রমূখ।



