জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে কেয়া মনি নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ নভেম্বর সোমবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের রামেরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। কেয়া মনি ওই গ্রামের আবু হানিফের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩ টার দিকে কেয়া মনি খেলাধুলা করার সময় সকলের অজান্তে বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন খুজা -খুজির এক পর্যায়ে পুকুরের পানিতে কেয়া মনির মৃতদেহ ভাসতে দেখে।
বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

