তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির শোক র‌্যালিতে আশরাফ মোল্লার নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম :
দেশব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালনকালে নিহত নারায়ণগঞ্জের শাওন প্রধান, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওন ও যশোরের আব্দুল আলিমের স্মরণে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লার নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল শোক র‌্যালিতে যোগ‌দান।
সোমবার (১০ অক্টোবর) বিকেল চারটায় নগরীর ডিআইটি মসজিদের সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি নগরীর ২নং রেলগেইট দিয়ে কালিরবাজারের গ্ৰীন্ডলেস ব্যাংকের মোড় হয়ে চাষাড়া গোল চত্বরে এসে শেষ হয়।
এসময় উপ‌স্থিত ছিলেন, জিয়াউল হক, মেহেদী, হারুন অর র‌শিদ, হা‌বিবুর রহমান, রতন, না‌ছির, সাগর, শামীম, বিল্লাল, আলী, ম‌নির, আ‌লিফ প্রমূখ।

Related Articles

Back to top button