তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বৈধতা পেল সাদিয়া আফরিনের মনোনয়ন পত্র

খবর নারায়ণগ‌ঞ্জ.কম :
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান প্রার্থী চন্দন শীলের মনোনয়ন পত্র এবং নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাধারণ সদস্যদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়।
যাচাই-বাছাইয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ধি ২৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান সকলের কাগজপত্র বৈধ বলে ঘোষনা করেন।
এসময় জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডের প্রতিদ্বন্ধি প্রার্থী সাদিয়া আফরিনের প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার মোঃ মতিয়ুর রহমান।
মনোনয়ন বৈধতা পেয়ে সাদিয়া আফরিন গণমাধ্যম কর্মীদের জানান, জনগণের সেবা করাই আমার লক্ষ্য। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থেকে যেন সেবা করতে পারি সেজন্য আমি সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিদ্বন্ধি প্রার্থী সাদিয়া আফরিনের পিতা ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, তার স্বামী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন সহ প্রমুখ।

 

Related Articles

Back to top button