তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাংবাদিক অনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ

খবর নারায়ণগঞ্জ.কম:
ফতুল্লা মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আনিসুজ্জামান অনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
তিনি এক শোক বার্তায়  সাংবাদিক আনিসুজ্জামান অনুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান রাব্বুল আলামিন যেনো তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন সে প্রার্থনা করেন।
উল্লেখ্য, সাংবাদিক  আনিসুজ্জামান অনু ৬ আগষ্ট  মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ১  ছেলে সন্তান ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Back to top button