তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ফাইজুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগদেন
খবর নারায়ণগঞ্জ.কম:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২দিন বাকী থাকলেও নির্বাচন নিতিমালা অনুযায়ী আগামী ৫ জানুয়ারী সকাল ৮ টায় প্রচার প্রচারনার শেষ সময় হওয়ায় ৪ জানুয়ারী শেষ প্রচারনায় নারায়ণগঞ্জ সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ১১ টায় ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলামের নেতত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগদেন।
এর আগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ফতুল্লার ইসদাইল বাজার এলাকায় এসে ঝরো হয় এর সেখান থেকে মিছিল বের হলে মিছিলটি জনসমুদ্রে পরিনত হয়। এসময় মিছিলটিকে সামনে থেকেই নেতৃত্বে দেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা থানা যুবলীগের সহ সভাপতি মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের ১নং সদস্য রফিকুল ইসলাম, রোমানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিম খানার পরিচালক নিজামুল ইসলাম বকুল, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইকবাল মাদবর,
সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী সাগর, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বাবু, ফতুল্লা থানা যুবলীগ নেতা ইসতিয়াক ইসলাম নাহিদ সহ আশফিক সহ অন্যন্যরা


