তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তাবিত গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল কমিটির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
কাউসার আহমেদ পলাশ বলেছেন, ১৯৭১ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে ওই পাকিস্তানী দোসররা। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ মাসেই টার্গেট করা হয়েছিল। যদি দেশকে উন্নয়নের রোল মডেলে বাস্তবায়ন করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জাতীয় শ্রমিক লীগ কাজ করছে। জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের ইউনিয়নগুলো কাজ করে যাচ্ছে।
শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার বাইরেও সারা নারায়ণগঞ্জে ৩৪টি ট্রেড ইউনিয়ন করেছি, ঢাকার রাজপথে হোক যেকোন রাজপথে হোক জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে আমরা সবসময়ই আছি। বঙ্গবন্ধুকে হারিয়েছি কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ আছে। আজ এই শোক দিবসের শপথ হবে ঐ ধরনের হাইব্রিড ও নব্য আওয়ামী লীগারদের বিরুদ্ধে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হতে হবো।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকেএমএ’র কার্যকরী সভাপতি মোঃ হাতেম।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিভাগীয় শ্রম দপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন রাজু,গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক গাজী নুরে আলম, মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা খায়রুন্নাহার তামরীন,ফরিদা ইয়াসমিন, বাহরাইনে সুলতান বাহার প্রমুখ।

Related Articles

Back to top button