খবর নারায়ণগঞ্জ.কম :
সন্ত্রাস, জঙ্গীবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের ডাকা জনসভায় বিশাল মিছিল নিয়ে মোখলেসুর রহমানের যোগদান ।
শনিবার (২৭ আগস্ট) বিকালে চাষাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকা হতে নারায়ণগঞ্জ সদর থানা তাঁতিলীগের আহ্বায়ক মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশে যোগদান করে।
এসময় নেতাকর্মীরা স্লোগান দেন, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শামীম ওসমানের নেতৃত্বে আমরা আছি এক সাথে। শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।
সদর থানা তাঁতিলীগের আহ্বায়ক মোখলেসুর রহমান বলেন, ঘাতক দালালদের বিরুদ্ধে শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেগে উঠেছে। আমরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মিলে সফল করার জন্য চেষ্টা করেছি। এখন অপেক্ষা সারাদেশের জেগে উঠার।
প্রসঙ্গত, দেশ বিরোধী চক্রান্তকারীদের নিজেদের শক্তির জানান দিতে এই সমাবেশের ডাক দেন একেএম শামীম ওসমান।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জের সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা শামীম ওসমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা তাঁতিলীগ নেতা মোঃ সাগর হোসেন, শাহীন আহমেদ, নাদিম খান, ফয়সাল আহমেদ নান্টু, শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
