

খবর নারায়ণগঞ্জ.কম: লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংক রক্ষা, বর্তমান চেয়ারম্যানের অপসারণ এবং একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২২সেপ্টেম্বর সকালে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ব্যানার হাতে নিয়ে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও ব্যাংকের গ্রাহকেরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময় অনিয়ম ও লুটপাটের কারণে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাংকটির সার্বিক স্বার্থ রক্ষা, আমানতকারীদের সুরক্ষা এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতে অবিলম্বে বর্তমান চেয়ারম্যানের অপসারণ দাবি করেন তারা। একই সাথে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে ব্যাংকটিকে পুনরায় সুশৃঙ্খল ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান আন্দোলনকারীরা।
কর্মসূচি থেকে বক্তারা জানান, দাবি না মানা হলে এখান থেকে বৃহত্তর আন্দোনের ঘোষনা আসবে।
এসব উপস্থিত ছিলেন, মাহবুবুল আলম, কফিলউদ্দিন,মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য গ্রাহকবৃন্দ।
আপনার মতামত লিখুন :