
খবর নারায়ণগঞ্জ.কম: কাশীপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত কাশিপুর গড়ার লক্ষ্যে বিশাল জনসভায় মিছিল নিয়ে যোগদান করে সমাজসেবক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তমিজ উদ্দিন সরদার।
২১শে আগস্ট (শুক্রবার) বিকাল ৩:৩০ মিনিটে কাশিপুর ক্লাব মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার আয়োজনে এ জনসভায় ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তমিজ উদ্দিন সরদার মিছিলটি নিয়ে যোগদান করে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আবদুল জব্বার (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর, নারায়ণগঞ্জ মহানগরী)।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন এ্যাড. আক্তার হোসেন (আমীর, নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী)।
জনসভায় বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং কালচার নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং একটি সুন্দর ও নিরাপদ কাশিপুর গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :