শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের বস্ত্র বিতরণ


Jahid প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন / ০ Views
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের বস্ত্র বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দেওভোগ আখড়ায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সার্বিক তত্ত্বাবধানে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ- সম্পাদক অর্পণা রায় দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
‎প্রধান অতিথির বক্তব্যে অর্পণা রায় দাস শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবছর হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যে সহযোগিতা সেটা চার কোটি থেকে বাড়িয়ে সেটাকে ৫ কোটি টাকা করেছেন।
বিএনপি ও অঙ্গসংগঠন হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এটা তার প্রমাণ। শুধু তাই না তিনি আসার পরে আমাদের ঢাকা কালী মন্দির থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন মন্দির যেগুলো দখল হয়েছে সেগুলো উদ্ধার করে দিয়েছেন । আপনারা দোয়া করবেন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য তিনি যেন দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
‎বিশেষ অতিথির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, বিএনপি সরকার সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতে থাকবে। আপনারা এই দেশে বাস করেন আপনারা এই দেশের নাগরিক। আপনারা দেখেছেন দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী সরকার এদেশে বলেছিল যে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এবং তাদের আপনজন।
আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিলো এবং তাদের দ্বারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন। বিএনপি সব সময় মানুষের কল্যাণে কাজ করে, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। ‎আমরা আপনাদের পাশে আছি আপনারা নির্ভয়ে দুর্গাপূজা উদযাপন করবেন। আমরা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দরা আপনাদের পাশে আছি।
‎নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, বাংলাদে পূজা উদযাপন ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক মিঠুন মোদক এবং নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
‎