

খবর নারায়ণগঞ্জ.কম:
আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ মিছিল করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গোগনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রধান, প্রধান সড়কে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র রুখতে গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল রাজপথে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপস্থিত ছিল গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক: আফজাল হোসেন। সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুলহাস সহ গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :