রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে জয় লাভ করেছেন রিয়াদ চৌধুরী


Jahid প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন / ০
রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে জয় লাভ করেছেন রিয়াদ চৌধুরী

খবর নারায়ণগঞ্জ.কম :
দীর্ঘ ৫১ বছর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ২৬৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
তিনি জানান, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ। এককভাবে সেবা করা আর সম্মিলিতভাবে সেবা করার মধ্যে পার্থক্য অনেক। আমরা সম্মিলিতভাবে মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে চেষ্টা করবো।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও এড. সামছুন নূর বাধন। কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ ইউনিটের লিডার মাহমুদা মুন্সি।