

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে স্থগিত আদেশ প্রাপ্তির পর সকল শ্রেণী ও পেশার মানুষকে নিয়ে শোডাউন করেছেন এড. আনোয়ার প্রধান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ নতুন কোর্ট সংলগ্ন হিমালয় কমিউনিটি সেন্টারের সামনে থেকে এড. আনোয়ার প্রধানের নেতৃত্বে এ মৌন মিছিল বের হয়।
মৌন মিছিল শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, যেসকল নেতৃবৃন্দ অবৈধভাবে ও অবৈধ পন্থায় নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমার ও এড. রিফাতের বিএনপির যে গর্বিত পদটি ছিলো সেটা স্থগিত করেছেন সে জন্য আমি নিন্দা ও ধিক্কার জানাই। আপনারা আমাদের পদ স্থগিত করেছেন তবুও আমরা রাজপথে সকল শ্রেণীর মানুষের সাথে তাল মিলিয়ে পথ চলছি।
আপনার যদি পদ চলে যায় তাহলে কিন্তু খোলামেলাভাবে পথ চলতে পারবেন না। পথ যে মসৃন নয় সেটা আপনাদের জানা উচিত। আপনি নারায়ণগঞ্জ বিএনপিকে কলংকিত করেছেন সেটা আপনার জানা উচিত।
তিনি আরও বলেন, গত ১৭ বছর যে আন্দোলন সংগ্রাম করেছেন বিএনপি সেটার মূল্যায়ন করবে ঠিকই কিন্তু আমাদের ও জনগণের প্রতি যে অবিচার করেছেন সেটার প্রতিদানও বিএনপি দিবে। সেই দিন কিন্তু আমাদের মত এভাবে পথ চলতে পারবেন না৷
এখনো সময় আছে বিএনপির নেতাকর্মীদের অপমান-অপদস্ত করবেন না, এদের পদ নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনি ভালো হয়ে যান এবং বিএনপির নেতাকর্মীদের ভালোভাবে চলতে দিন।
এসময় মৌন মিছিলে উপস্থিত সকলকে তিনি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মৌন মিছিলটি নতুন কোর্ট সংলগ্ন হিমালয় কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের হয়ে চাষাড়া শহীদ জিয়া হলের সামনে গিয়ে শেষ করে।
আপনার মতামত লিখুন :