

খবর নারায়ণগঞ্জ.কম : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে গোগনগর ইউনিয়ন বিএনপি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকা থেকে সমাবেশ শেষে মিছিলটি বের করা হয়।। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।
এদিকে সদর থানার এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল।
এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সদর থানা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি কবির হোসেন শিকদার, সহ সভাপতি মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, প্রচার সম্পাদক আক্তার হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন কাবিল মেম্বার, জাসাস নেতা ইয়ার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জীবন মোল্লা, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরদার, মো: কাসেম ও ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলহানসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :