মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহানগর মহিলা দলের সভানেত্রী ময়না


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন /
মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহানগর মহিলা দলের সভানেত্রী ময়না

খবর নারায়ণগঞ্জ.কম:
সংসদীয় সংরক্ষিত মহিলা আসন-২৮ এর সংসদ সদস্য মমতাজ আলোকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না ও দলের অন্যান্য নেতৃবৃন্দ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎকালে মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ সংসদ সদস্য মমতাজ আলোর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং নারায়ণগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নারায়ণগঞ্জের নারী সমাজের উন্নয়ন, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক
মামুন মাহামুদ, মহানগর বিএনপির সদস্য রাশিদা জামাল, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি জোবায়দা নাসরিন,১৮নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী বন্যা আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার, সহ-সভাপতি শখি আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, ২৩ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী লিপি আক্তার, সাধারণ সম্পাদক ফাতেমা রিয়া প্রমুখ।