
খবর নারায়ণগঞ্জ.কম: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকাল শহরের চাষাড়াস্থ শ্রীশ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা শ্রী পরিতোষ কান্তি সাহা, শ্রী সরোজ কুমার সাহা এবং শ্রী প্রবীর কুমার সাহা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন।
সভায় বক্তারা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আসন্ন জন্মাষ্টমী উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান। সভায় জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :