নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় ৩ ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড 


Jahid প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন /
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় ৩ ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড 
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় ৩ ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- অনিক, আকাশ খান ও চান্দি বাবু।
বাদীপক্ষের আইনজীবী মো. নাজিম উল্লাহ বিপু জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোরে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির কম্পিউন্টার সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় ছিনতাইয়ে বাঁধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায়। পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় সীমান্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা হাজী আলম বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত এই মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে বহাল রাখাসহ দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি দাবি জানান নিহতের পরিবার।