জাতীয়ঢাকা বিভাগতাজা খবরবিভাগীয় সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আকাশ-সড়ক- রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে ১৮ বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান মো. আখতারুজ্জামান। রাজধানীর পুরানা পল্টনস্থ তাজ মিলনায়তনে ৯ মে বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সাইফুল ইসলাম চৌধুরী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আকরাম হোসেন খান, জিয়াউর রহমান জিয়া ও কালাম ফয়েজী।

এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সেভ দ্য রোড-এর কার্যক্রমের কারণে লক্ষ লক্ষ মানুষ সচেতন হলেও বিভিন্ন সময়ের সংশ্লিষ্ট মহলের কারণে নির্মমভাবে বাংলাদেশে সড়ক দূর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। যা কোনাভাবেই সচেতন নাগরিকরা মেনে নিতে পারে। সেই সচেতন নাগরিক সমাজের আগ্রহী স্বেচ্ছাসেবি চিন্তার মানুষদেরকে সেভ দ্য রোড-এর সাথে সম্পৃক্ত করতে হবে।

সভাপতির বক্তব্যে জনাব জামান বলেন, সেভ দ্য রোড-এর কার্যক্রমকে গতিশীল করতে সারাদেশে সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমরা আকাশ-সড়ক- রেল বা নৌপথে কোনো নতুন দুর্ঘটনা দেখতে চাই না।

Related Articles

Back to top button