বিশাল মিছিল নিয়ে পল্টনের শ্রমিক সমাবেশে যোগদান করেন রূপগঞ্জ থানা মহিলা দল

খবর নারায়ণগঞ্জ.কম:
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশাল শোডাউন দিয়েছে রূপগঞ্জ থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সানজিদা সেলিনা। শুক্রবার বিকেলে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে আয়োজিত এই মহাসমাবেশে বিশাল মিছিল নিয়ে তারা যোগদান করেন।
দুপুরের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে পল্টন মোড়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় “শ্রমিক-জনতা ঐক্য গড়ো”, “মে দিবসের ডাক, সফল হোক সফল হোক” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা। রূপগঞ্জ থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সানজিদা সেলিনার নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন হয়ে মূল সমাবেশস্থলে গিয়ে পৌঁছায়।
সমাবেশে যোগদানের পর রূপগঞ্জ থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সানজিদা সেলিনা বলেন,আজকের এই মে দিবস কেবল উৎসবের দিন নয়, বরং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অঙ্গীকার করার দিন। জেলা রূপগঞ্জ থানা মহিলা দল সাংগঠনিক সম্পাদক সানজিদা সেলিনা সবসময় সাধারণ শ্রমজীবী মানুষের পাশে আছে এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে প্রস্তুত।
