জাতীয়ঢাকা বিভাগতাজা খবরবিভাগীয় সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

খবর নারায়ণগঞ্জ ডেস্ক :
বাংলাদেশসহ বিশ্বব্যাপী পুলিশ-প্রশাসনের হামলায় নিহত শ্রমিকদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিকধারা।
৩০ এপ্রিল সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নতৃনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শ্রমিকরা গত ৫৫ বছর ধরে বঞ্চিত থেকে গেছে তথাকথিত শ্রমিক দিবস পালনের নামে প্রতারণার কারণে। এই প্রতারণার কারণে শ্রমিকরা আজও তাদের ন্যায্য পাওনা আদায়ে সোচ্চার হতে পারে না। জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন, আব্দুস সাত্তার প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মমতার মধ্য দিয়ে ক্ষমতায় আসা হাসনাতরা-নাহিদ গংরা তেলের দাম বাড়লেও সংসদে শ্রমিকদের পক্ষে কোনো কথা বলেনি। বরং তারা তাদের গাড়ির দাবিতে কথা বলে প্রমাণ করেছে তারা শ্রমিক-কৃষক বিরোধী। সেই সাথে শ্রমিক বিরোধী ইউনূসসহ তার সকল উপদেষ্টার দুর্নীতি তদন্ত ও বিচারও এখন শ্রমিকদেরই দাবি।

Related Articles

Back to top button