তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেখ হাসিনার জন্মদিনে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও সদর উপজেলা কমান্ডের আয়োজনে আলোচনা সভা

খবর নারায়ণগঞ্জ.কম :
দেশ ও জনগনের অতন্দ্র প্রহরী, মাদার অব হিউম্যানিটি, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড ও নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, আগামী দিনে মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের সন্তানেরা সব কিছু করবে। বঙ্গবন্ধুর আদর্শকে আমাদেরকে ধরে রাখতে হবে। ইউনিয়নগুলোতে আমরা এখনো কমিটি গঠন করতে পারিনি। তাই আগামী কিছুদিনের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে কমিটি গঠন করা হবে। আগামীতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে যাতে করে মুক্তিযোদ্ধাদের সন্মান অক্ষুন্ন থাকে। মুক্তিযোদ্ধাদের ইতিহাস সম্পর্কে অবগত থাকতে হবে।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, সাবেক জেলা কমান্ডার সামি উল্লাহ মিলন, সদর উপজেলা কমান্ডার শাহজাহান জুলহাস ভূইয়া, মোঃ দুলু মিযা, মুক্তিযোদ্ধা সন্তান শরীফ উদ্দিন সবুজ, মাঈনুদ্দিন চিশতি সহ প্রমূখ। আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

Related Articles

Back to top button